বিশ্বনাথে মা ও ভাইয়ের পর মারা গেলেন অগ্নিদগ্ধ ফয়সল
বিশ্বনাথ প্রতিনিধি : রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ওয়ারিছ আলীর স্ত্রী দিলালা বেগম ও তার পুত্র মঈনুল ইসলামের মৃত্যুর পর এবার মারা গেছেন অগ্নিদগ্ধ অপর পুত্র ফয়সল আহমদ (২৩)।
শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৮ মার্চ ফয়সলের মা দিলারা বেগম এবং ৩০ মার্চ তার ভাই মঈনুল ইসলাম (২৬) মারা যান।
প্রসঙ্গত, গত ২২ মার্চ দিবাগত রাতে বসতঘরের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হলে এতে অগ্নিদগ্ধ হন ফয়সল আহমদ, তার মা দিলারা বেগম ও ভাই মঈনুল ইসলাম। এসময় তাদেরকে উদ্ধার এবং আগুণ নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন মঈনুল ইসলামের পিতা ওয়ারিছ আলী এবং প্রতিবেশী নাঈম আহমদ ও কামরান মিয়া। ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য অগ্নিগদ্ধ দিলারা বেগম, মঈনুল ইসলাম ও ফয়সল আহমদকে তাৎক্ষনিকভাবে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে মৃত্যু হয় দিলারা বেগম, মঈনুল ইসলাম ও ফয়সল আহমদের।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed