কমলগঞ্জে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : সিলেট বিভাগের নারী চা শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষা বৃদ্ধি প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে ২দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় ব্রেকিং দ্যা সাইল্যান্স এন্ড অক্সফাম জিবি এর আয়োজনে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক এ কর্মশালার উদ্বোধন করেন মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুস্প কুমার কানু। দুই দিনের এই জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালায় মাধবপুর চা বাগানের ১৫ জন নারী চা শ্রমিক ও ১০ জন কিশোরীসহ মোট ২৫ জন নারী অংশগ্রহণ করেন।
চা বাগানের নারী চা শ্রমিক ও কিশোরীরা তাদের পরিবারের সুরক্ষা ও জীবন দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি প্রয়োজন রয়েছে বলেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে ।
কর্মশালায় অংশ গ্রহণ করতে আসা নারী ও কিশোরী দলের সভাপতি রাধিকা যাদব, সদস্য গায়েত্রী ভর, লক্ষী নুনিয়া, সীমা যাদব, নিপা কাহার জানান, এরকম করে এর আগে তারা প্রশিক্ষণ করেনি কখনও। এই প্রশিক্ষণের মাধ্যমে পুরুষদের পাশাপাশি আমরাও পরিবার ও সমাজ উন্নয়নে নিজেকে এগিয়ে নিতে পারবো। অন্য বাগানগুলোতেও যেন এরকম প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।
কর্মশালায় প্রশিক্ষণ কর্মকর্তা চম্পা পাল বলেন, সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার ১১ টি উপজেলার মোট ২৫ টি চা বাগানের অনগ্রসর নারী চা শ্রমিক ও কিশোরীদের নিয়ে কাজ করছে ব্রেকিং দ্যা সাইল্যান্স এন্ড অক্সফাম জিবি।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed