সুনামগঞ্জের কলমা নদীতে গ্যাস উদগীরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাকইকুরাটি ইউনিয়নের বালিয়া গ্রামের মাঝের হাটির পেছনে কলমা নদীর তলদেশ থেকে হঠাৎই গ্যাস বের হতে শুরু করেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীর পাড়ের বাসিন্দারা।
শনিবার (৩ এপ্রিল) সকালে গ্যাসের বুদবুদ দেখে স্থানীয়রা সেখানে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে নদীর পাড়ের লোকজন আপাতত ঘটনাস্থল থেকে দূরে রয়েছেন।
বালিয়া গ্রামের মাঝের হাটির বাসিন্দা শ্যামল চন্দ্র সরকার জানান, তার বাড়ির পেছনে কলমা নদীটি শুকিয়ে গেছে। সেখানে গ্রামের ছেলে মেয়েরা খেলাধুলা করে। খেলাধুলার সময় তারা দেখে যে নদী থেকে বুদবুদ উঠছে। বিষয়টি গ্রামে জানাজানি হলে শনিবার সকালে সেখানে গিয়ে একটি পাইপ বসিয়ে তার মুখে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বলেন, ‘দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে গ্যাসের পরিমাণ কম। তবুও দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ধর্মপাশা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed