গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটসহ সারাদেশে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শনিবার বিকাল ৩টায় যাত্রী অধিকার পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুব্রত রায়ের পরিচালনায় বক্তারা বলেন, সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে গাড়ি ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে। বর্তমানে ৬০ শতাংশ ভাড়া দিয়ে মানুষের চলাফেরা কষ্টকর হয়ে যাচ্ছে। সরকার চাইলে তেলের দাম কমিয়ে বা পরিবহন খাতে প্রনোদনা দিয়ে পূর্বের ভাড়া বহাল রাখতে পারতো। আমরা সরকারের কাছে আমাদের দাবি মেনে নেওয়ার জোর দাবি করছি।
এ সময় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এম এ মতিন, কামরুজ্জামান চৌধুরী, নন্দ কিশোর রায়, শংকর তালুকদার, এমরান আহমদ, এ এস এম লুৎফুর রহমান চৌধুরী, অজয় সরকার, পল্লব সরকার, প্রত্যুষ কান্ত দাস, বিভাস তালুকদার, প্রমত্ত চন্দ্র দাস প্রমুখ।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed