লন্ডন থেকে আসা আরও ৮৩ প্রবাসী কোয়ারেন্টাইনে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: লন্ডন থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের আরও ৮৩ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, লন্ডন থেকে বাংলাদেশ বিমান (বিজি-২০২) যোগে ৮৩ জন যাত্রী বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে আগমন করে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্তাবধানে সকল যাত্রীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য বিআরটিসি বাসযোগে বিমানবন্দর হতে পর্যায়ক্রমে বিভিন্ন হোটেলে পাঠানো হয়।
এরমধ্যে হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ৬জন, হোটেল হলিগেটে ১৭জন, হোটেল হলি সাইডে ৩জন, হোটেল স্টার প্যাসিফিকে ১জন, হোটেল লা রোজে ১৭জন, হোটেল লা ভিস্তায় ৮জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজে ১০জন ও রয়েল প্লামে আরও ১০জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed