সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে যুবক আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আশুক মিয়া (৩০) নামের এক যুবককে গুলি করেছে ভারতীয় খাসিয়ারা। তিনি সীমান্ত এলাকার কুরুমছড়ার পাড় গ্রামের মৃত আহবাব মিয়ার ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে এ ঘটনাটি ঘটে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত পথ দিয়ে আশুক মিয়া নামের এক যুবক ভারতে চুরি করতে যাওয়ার সময় খাসিয়ারা তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা আহতবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed