Main Menu

সিলেটে করোনায় আরও ২জনের মৃত্যু, আক্রান্ত ৬১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও ২জনের মৃত্যু হয়েছে। তাদের একজন সিলেট জেলায়, অন্যজন মৌলভীবাজারে মৃত্যু বরণ করেছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮৫ জনে।

সেই সাথে হাসপাতালে আরও ১০৭জন চিকিৎসাধীন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৭ জন। এছাড়া নতুন করে আরও ৬১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেটের ৩৮, সুনামগঞ্জ ১২ ও মৌলভীবাজারে আরও ১১জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৯১জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১২৫জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৩৫জন।

বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬১জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (৩১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৯১জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৭০৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫০জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

Share





Related News

Comments are Closed