Main Menu

দেশে করোনায় আরো ৫২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩৫৮

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। গত সাত মাসের মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যু।

এর আগে গত বছরের ২৬ আগস্ট করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৬ জনের।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন। দেশে এটি করোনায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ২৯ মার্চ এক দিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছিল ৫ হাজার ১৮১ জন।

বুধবার (৩১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

Share





Related News

Comments are Closed