বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন বন্ধ করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
গেল ২৯ মার্চ সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভের খবর সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের যাতে কোনও পুলিশ অফিসার ক্ষতি না করেন তা অবশ্যই বাংলাদেশ পুলিশকে নিশ্চিত করতে হবে।
সেইসঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিক্ষোভের সংবাদ সংগ্রহকালীন সাংবাদিকদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে তা তদন্তেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৫ ও ২৬ মার্চ রাজধানী ঢাকায় যে বিক্ষোভ হয় সেখানে ছাত্রলীগ হামলা চালায়। ওই সংবাদ সংগ্রহের সময় কিছু লোক সাংবাদিকদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ২৬ মার্চ মোদিবিরোধী বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস এবং রবার বুলেটও ব্যবহার করে। সেখানেও আঘাতে সাংবাদিকরা আহত হয়েছেন।
স্থানীয় অ্যাডভোকেসি গ্রুপ ও মাল্টিমিডিয়া সার্ভিস সরবরাহকারী দৃক পিকচার লাইব্রেরির তথ্য অনুযায়ী, পুলিশ এবং বিক্ষোভকারীদের হাতে কমপক্ষে ১৭ জন সাংবাদিক আহত হয়েছেন।
এদিকে সিপিজের এশিয়া কর্মসূচি সমন্বয়ক স্টিভেন বাটলার বলেছেন, খবর সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা বাংলাদেশ পুলিশকে অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের উল্টো উস্কানি না দিয়ে নির্যাতন থেকে রক্ষা করতে হবে।
সাংবাদিকদের ওপর এমন হামলা একটি দেশের গণতন্ত্রের মূলভিত্তি সংবাদমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে বলেও উল্লেখ করেন তিনি।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed