Main Menu

সিলেটে ২টি বেকারিকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দুটি বেকারিকে জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-৯ ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট।

সোমবার (২৯ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে এ দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি দল ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার সাদনান বেকারিকে ৬০ হাজার ও জিতু বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।

Share





Related News

Comments are Closed