টিকা নিয়ে করোনায় আক্রান্ত চট্টগ্রামের সিভিল সার্জন
বৈশাখী নিউজ ডেস্ক: এবার টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী।
সোমবার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
তিনি বাংলানিউজকে বলেন, গত রোববার নমুনা প্রদান করেন তিনি। সোমবার রিপোর্ট আসলে তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টিকা নেন তিনি। এরপর ৫০ দিনের মাথায় করোনায় আক্রান্ত হন। চট্টগ্রামে করোনা পরিস্থিতির শুরু থেকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed