অবশেষে চালু হলো ফেসবুক
প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে সেবা বিপর্যয়ের পর সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তা পুনরায় চালু হয়েছে। এর আগে শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকলে ৫ টা থেকে ফেসবুক সেবা বন্ধ ছিল।
ফেসবুকের সেবা বিপর্যয়ের কারণে ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা।
ফেসবুক বন্ধ রাখার বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরকে কেন্দ্র করে চলমান বিরোধিতার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ মার্চ) থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ডাউন করে রাখা হয়েছে।
এদিকে ফেসবুক বিঘ্নতা নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ইত্তেফাক অনলাইনকে জানিয়েছেন, ফেসবুক কি বিবৃতি দিলো, এ নিয়ে আমরা কোনো মাথা ঘামাচ্ছি না, তারা আমাদের আদালতের রায়ই মানেনি। আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবে।
বাংলাদেশে কখন থেকে ফেসবুক ব্যবহার স্বাভাবিক হবে ইত্তেফাক অনলাইনের পক্ষ থেকে এমন প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মনে করবে তখনই ফেসবুক খুলে দেওয়া হবে। তারা নিঃসন্দেহে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এটা নিয়ন্ত্রণ করছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed