দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬৭৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮শত ৬৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৬শত ৭৪ জনের শরীরে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।
শনিবার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন।
এর আগে শুক্রবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৩ জনের মৃত্যু এবং ৩ হাজার ৭৩৭ জন আক্রান্ত হয়েছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৪টি পরীক্ষাগারে ২৪ হাজার ৭২৬টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৬৪টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.৯০%।এর আগে শুক্রবার ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৩.৬৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১২.৯৬%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৫০%।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১,৯৭১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.২২%।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed