শিল্পী নমিতা ঘোষ মারা গেছেন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শুক্রবার (২৬ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন কবিতা ঘোষ।
তিনি জানান, তার বোনের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।
শনিবার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর পোগোজ স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হবে। তার শেষকৃত্যের বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান কবিতা।
এরআগে গত ১৬ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
ওইদিন নমিতা ঘোষের বোন কবিতা ঘোষ গণমাধ্যমকে জানান, গত ১৫ মার্চ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে ভর্তি করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে তিনি আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান কবিতা ঘোষ।
চিকিৎসকের বরাত দিয়ে তার বোন জানিয়েছিলেন, ক্যান্সার থেকে সেরে উঠলেও করোনা আক্রান্তের পর তিনি ফুসফুস ও কিডনির গুরুত্বর জটিলতায় ভুগছেন।
সবশেষ গত ১২ মার্চ নমিতা ঘোষ বাংলাদেশ টেলিভিশনের এক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed