সাড়ে ৭ ঘণ্টা পর সিলেট-ঢাকা রেল চলাচল শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ। শুক্রবার দিবাগত রাতে ‘মহানগর গোধূলি’ ট্রেন আখাউড়া স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে দিবাগত রাত সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এসে যাত্রা বিরতি করে।
যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। এরপর নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস রাত পৌনে ১টা ও ঢাকাগামী পারাবত এক্সপ্রেস দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার মো. সোয়েব জানান, শুক্রবার বিকেলে কয়েকশত মাদরাসাছাত্র অতর্কিত হামলা করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। এ সময় তারা রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিক্ষুব্ধরা স্টেশনে একটি টিকিট কাউন্টার, কন্ট্রোল প্যানেল ও চেয়ার টেবিল ভাঙচুর করে রেললাইনের ওপর এনে অগ্নিসংযোগ করে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed