দোয়ারাবাজারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন মুক্তিযোদ্ধাদের
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিনা ওয়ারেন্টে এক মুক্তিযোদ্ধা সন্তানকে গ্রেফতারের প্রতিবাদে রাজপথে নেমেছেন মুক্তিযোদ্ধারা। এ কারণে তারা স্বাধীনতা দিবসের সকল কর্মসূচি বর্জন করেছেন। তারা অবিলম্বে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলমের প্রত্যাহার দাবি করেছেন।
জানা গেছে, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের সন্তান আনোয়ার হোসেন (২২)-কে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেফতার করে। একই ইউনিয়নের শুড়িগাঁও গ্রামে তার শশুর কাঞ্চন মিয়ার বাড়িতে বেড়াতে যাওয়া আনোয়ারকে দোয়ারাবাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় আনোয়ারের শ্যালক ফারুক মিয়া (১৭)কেও পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকলে পুলিশ তাদেরকে কের্টে চালান দেয়।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস শুক্রবার সকালে উপজেলাধীন মুক্তিযোদ্ধারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে বিনা কারণে বিনা ওয়ারেন্টে মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ারসহ দু’জনকে গ্রেফতারের প্রতিবাদে ওসি মোহাম্মদ নাজির আলমের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সমাবেশে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলমের প্রত্যাহারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন মুক্তিযোদ্ধারা। নির্দিষ্ট সময়ে দাবি আদায় না হলে আমরণ অনশনসহ পরবর্তীতে কঠোর কর্মসূচি নেবেন বলে তারা হুঁশিয়ারি দেন। সেই সাথে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ স্বাধীনতা দিবস পালনের যাবতীয় কর্মসূচি বর্জন করেন তারা।
বিষয়টি আপস নিষ্পত্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী, বীর প্রতীক আবদুল মজিদ, বীর প্রতীক আব্দুল হালিম, সাবেক সাংঘঠনিক কমান্ডার মনফর আলী, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, কার্যবিধি আইনের ১৫১ ধারায় আমলযোগ্য অপরাধ এবং সংঘাত এড়াতে তাদেরকে আটক করা হয়।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed