সিলেটে হেফাজত ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা ও চট্টগ্রামে মুসল্লিদের উপর পুলিশী হামলার প্রতিবাদে এবং মোদির আগমন প্রত্যাখান করে সিলেটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ও তৌহিদী জনতা।
শুক্রবার (২৬ মার্চ) বাদ আসর নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে থেকে বিক্ষোভ মিছিল সহকারে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেটের মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, জেলা সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দীন চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আসলাম রহমানী, মাওলানা মামুন আহমদ, মাওলানা ফাহাদ আমান, মাওলানা লুৎফর রহমান, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, মাওলানা আব্দুল্লাহ মায়মুন,মাওলানা সাইফুর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা দেলওয়ার হুসাইন ইমরান প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed