সিলেটের বাজারে ২৫০ কেজির বাঘাইড় মাছ!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে আড়াইশ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।
মঙ্গলবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে এক জেলের জালে এই মাছটি আটকা পড়ে। পরে বিশালাকৃতির মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন কাজির বাজার মাছের আড়তে।
সকাল থেকে মাছটি দেখতে নগরের কাজির বাজার মাছের আড়তে উৎসুক লোকজনের ভিড় বাড়তে থাকে। দেড় লাখ টাকা দামও উঠে।
বিকেলে হোসেন আহমদের আড়ত থেকে মাছটি কিনে নেন লাল বাজারের ব্যবসায়ী খাদিমপাড়া ইউনিয়নের বিল্লাল হোসেন।
বিল্লাল জানান, যথাযথ মূল্য না পেলে বুধবার সকাল থেকে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করা হবে।
বিক্রেতা বিল্লাল মিয়া জানান, মাছটি বিক্রির উপর তিনি কমিশন পাবেন। অবশ্য আড়াই থেকে তিন লাখ টাকা পেলে বিক্রি করে দেওয়া হবে বলে জানান তিনি।
এই মাছ বিক্রি করতে নগরীতে মাইকিং করা হবে বলেও জানান বিল্লাল মিয়া।
Related News
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More




Comments are Closed