ব্রিটানিয়া হোটেলের সাথে কোয়ারেন্টিন চুক্তি বাতিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রবাসীদের কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত সিলেট নগরীর আম্বরখানা এলাকার হোটেল ব্রিটেনিয়ার সাথে চুক্তি বাতিল করেছে প্রশাসন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ৯ প্রবাসী হোটেল ছেড়ে বাড়ি চলে যাওয়ার ঘটনায় এ হোটেলের সাথে প্রশাসনের চুক্তি বাতিল করা হয়। এ কারণে সোমবারও লন্ডন থেকে আসা কোন যাত্রীকে হোটেল ব্রিটানিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়নি।
রোববার রাতেই হোটেল ব্রিটানিয়ার সাথে চুক্তি বাতিল করা হয় বলে জানান সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা, কোভিড-১৯ সেল, মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব। সেখানে কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের ওই রাতেই অন্য হোটেলে নিয়ে আসা হয়। এছাড়া, সোমবার দেশে আসা প্রবাসীদের কাউকে হোটেল ব্রিটানিয়ায় রাখা হয়নি।
রোববার সকালে হোটেল ব্রিটেনিয়ার কোয়ারেন্টিনে থাকা ৯ প্রবাসী হোটেল থেকে বেরিয়ে যান। দুপুরে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলে গিয়ে তাদের পায়নি। এরপর শুরু হয় তোলপাড়। পরে জানা যায়, ওই প্রবাসীরা কাউকে কিছু না বলেই জকিগঞ্জে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। প্রায় ১০ ঘন্টা পর তারা আবার হোটেলে ফিরে আসে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed