দেশে করোনায় আরো ৩০ মৃত্যু, শনাক্ত ২৮০৯
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৮০৯ জনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩০ জনের। আড়াই মাসের মধ্যে এক দিনে এটি সর্বোচ্চ মৃত্যু, এবং গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এরআগে গত বছরের ২০ আগস্ট এক দিনে সর্বোচ্চ ২ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়। এরপর আজকেই এক দিনে সর্বোচ্চ শনাক্ত হলেন। এর আগে এ বছরের ৭ জানুয়ারি করোনায় এক দিনে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়।
এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন। মারা গেছেন ৮ হাজার ৭২০ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন। গত চব্বিশ ঘণ্টায় ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ১৯।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed