এমপি পীর মিসবাহ স্ত্রীসহ করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম : করোনার টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী মাসকুরা হোসাইন দীনা।
গত মঙ্গলবার (১৬ মার্চ) করোনার উপসর্গ নিয়ে নমুনা দেন পীর মিসবাহ ও তার সহধর্মিণী। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে সস্ত্রীক করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে পীর ফজলুর রহমান মিসবাহ জানান, ১৭ মার্চ সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে করোনা টেষ্টের জন্য আমি ও আমার স্ত্রী দু’জনের নমুনা দেয়া হয়। ১৯ মার্চ শুক্রবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবির) পিসিআর ল্যাব হতে দু’জনেরই রিপোর্ট পজেটিভ আসে। তিনি জানান, এখনও হালকা জ্বর রয়েছে। এর বাইরে আর অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শুক্রবার রাত হতে ঢাকায় ন্যাম ভবনে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছি। মিছবাহ তাদের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে শুক্রবার (১৯ মার্চ) রাতে এমপি পীর মিসবাহর বড় ভাই বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আমার ছোট ভাই, সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ, তার স্ত্রী ছোটবোন মাসকুরা হোসাইন দীনার করোনা পজেটিভ। সবার কাছে দোয়া চাইছি।
মনটা ভারাক্রান্ত। বর্তমানে ভালো আছে, আইসোলেশনে আছে চিকিৎসকের পরামর্শে।
আমার ভাই বলে নয়, যে কেউ খোঁজ নিলে জানতে পারবেন তার মতোন নির্লোভ নিরাবরণ সাদাসাটা জীবনের সৎ এমপি আজকের রাজনীতিতে বিরল।
মানুষের ভালোবাসাই তার শক্তি। সাধারণ ভদ্র বিনয়ী আচরণ সবার সাথে তার। একবছর করোনাকালে ও বন্যায় তার এলাকায় মানুষের পাশে ছিলো সহযোগিতার হাত বাড়িয়ে।
উন্নয়ন কর্মকান্ড আর মানুষের অধিকার নিয়ে ছিল সোচ্চার। সংসদেও সরব ছিল। মহান সর্বশক্তিমান আল্লাহ তাদের রহম করুন। সবার কাছে দোয়া চাইছি।’
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ শুরু হওয়ার পরপরই জেলা সদর হাসপাতালে দ্রুত আইসোলেশান সেন্টার স্থাপন , নিজস্ব অর্থায়নে কোভিড-১৯ টেষ্টের জন্য বুথ স্থাপন , ত্রাণ সহায়তা বিতরন এমনকি কোভিডে আক্রান্ত হওয়া অবধি জেলার সকল হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ দ্রুত নির্মাণ ও ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পের সাথে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ককে যুক্ত করার গণদাবিতে ডাকা সভা সমাবেশে ও নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন বিরোধী দলীয় হুইপ মিসবাহ।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed