Main Menu

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’র প্রতিনিধি সভা অনুষ্টিত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা ২০ মার্চ শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর জেলা আইনজীবি সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’র সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী।

Manual4 Ad Code

তিনি তার বক্তব্যে বলেন, দেশরক্ষার স্বার্থে প্রতিটি নদ-নদীকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু পরিবেশের ভারসাম্য নয়, নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে সমাজের সকলকে নদী রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে। নদী বাঁচলে, বাঁচবে দেশ, রক্ষা পাবে বাংলাদেশ। তিনি তাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি নদী বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। তিনি বলেন, বৃহত্তর স্বার্থে নদী বাঁচাও আন্দোলনকে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নদীগুলো রক্ষা পাবে।

Manual1 Ad Code

এডভোকেট তারান্নুম চৌধুরী সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, কবি ইছমত হানিফা চৌধুরী, এডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজহার, এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, সুনামগঞ্জ প্রতিনিধি সুমন পাল, সাব্বির আহমদ সুহেল, হবিগঞ্জ প্রতিনিধি অধ্যাপক নন্দন কর্মকার, মৌলভীবাজার প্রতিনিধি অধ্যাপক গিলমান আলী।

Manual3 Ad Code

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দি নিউ ন্যাশন ও দৈনিক আজকালের খবর’র সিলেট ব্যুরো এসএ শফি, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, অধ্যাপক শাহরিয়ার খান, অধ্যাপক আলতাফুর রহমান, এডভোকেট সাইদুর রহমান চৌধুরী, এডভোকেট শাহরিয়ার উজ জামান, এডভোকেট মুলতাজিম সিদরাত চৌধুরী, এডভোকেট দিদার আহমদ, এডভোকেট মুহিবুর রহমান, এডভোকেট সৈয়দ আহমদ মিছলু, এডভোকেট জাহেদা বেগম, এডভোকেট রেশমা চৌধুরী, এডভোকেট মাজেদ মোহাম্মদ, এডভোকেট আরিফ আহমদ, এডভোকেট দিলোয়ার হোসেন, এডভোকেট বিজিত তালুকদার।

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code