জুড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাপ্পা মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত থেকে শনিবার ভোর রাতের মধ্যে কোনো একসময় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তের পিলার নম্বর ৮২৩ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাপ্পা মিয়া ঐ ইউনিয়নের রাঘনা বটুলী গ্রামের আব্দুর রউফের ছেলে।
তবে এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকী জানিয়েছেন, তারা এরকম একটি কথা শুনেছেন। নিহত ব্যক্তি বাংলাদেশী কিনা এখনো নিশ্চিত হতে পারেননি। তারা পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেবেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঘনা বটুলী গ্রামের বাসিন্দা বাপ্পা মিয়া শুক্রবার সন্ধ্যার পর থেকে নিজের গৃহপালিত একটি গরু হারিয়ে যাওয়া এর সন্ধান করতে গিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তার না ফেরায় স্বজনেরা সম্ভাব্য সকলস্থানে খোঁজ নেন। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্বজনরা স্থানীয়ভাবে খবর পান ভারত সীমান্তের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে বাপ্পা নিহত হয়েছেন।
নিহত বাপ্পা মিয়ার সম্বন্ধী সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, “বিএসএফের গুলিতে আমার ইউনিয়নের একজন নিহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি নিশ্চিত হতে ওই এলাকায় যাচ্ছি”।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed