Main Menu

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক : দক্ষিণ সুনামগঞ্জে ১৬ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি গত রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপই গ্রামে ঘটেছে। এঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে বুধবার (১৭ মার্চ) দক্ষিণ সুনামগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কিশোরী তার নানীর বাড়ি পিঠাপই গ্রামে বসবাস করছিল। তার পিতা-মাতা কাজের সন্ধানে বাইরে গেলে প্রতিবেশী সুমন মিয়া একই গ্রামের ফারুক মিয়ার পরিত্যক্ত বসতবাড়িতে নিয়ে ধর্ষণ করে।

পূর্ব পাগলা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন বলেন বিষয়টি সত্য, ধর্ষণকারীকে পুলিশের সহযোগীতায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী অফিসার আবু বক্কর জানান, বাদীর অভিযোগের পরপর অভিযান চালিয়ে সুমন মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed