ইয়াবার চালানসহ ৩ ভারতীয় অনুপ্রবেশকারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে তিন ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী পেশাদার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গতকাল বুধবার বিকেলে উপজেলার শ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের র্যাব ৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো.শরীফুল ইসলামের নেতৃতে মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এর সহযোগীতায় সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জের দোয়ারাবাজারের শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ভারতের মেঘালয় জেলার সাইগ্রাফ থানার কালটেক গ্রামের মৃত প্রেমানন্দ দাসের ছেলে লিটন দাস (২৭), একই এলাকার মৃত কার্তিক দাসের ছেলে সুরঞ্জিত দাস (২৪) ও কৃপেন্দ্র দাসের ছেলে সাদব দাস (২১)। এসময় তাদের কাছ থেকে ৩৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পিস বিদেশী মদ জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তাদের ৩ জনকে দেয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed