বিশ্বনাথের ‘নিখোঁজ’ যুবককে সিলেটে পাওয়া গেছে
বিশ্বনাথ প্রতিনিধি : ‘নিখোঁজ’ যুবক হোসেন আহমদকে পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সিলেট নগরের জিন্দাবাজারে তাকে পাওয়া গেছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
‘নিখোঁজ’ যুবকের স্বজন ময়নুল ইসলাম জানান, আজ জিন্দাবাজারে ঘুরাঘুরি অবস্থায় হোসেনকে পাওয়া যায়। তিনি বলেন, হোসেন ‘নিখোঁজের পর খবরের কাগজ, বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশসহ যারা বিভিনন্নভাবে সহযোগিতা করেছেন পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্বনাথ পৌরশহর থেকে হোসেন আলী (৩৪) ‘নিখোঁজ’ হয়। সে উপজেলা বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা ননকীপাড়া গ্রামের মৃত আওলাদ আলীর পুত্র।
এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় ‘নিখোঁজের ছোট ভাই জুনেদ আলী বিশ্বনাথ থানায় জিডি এন্টি করেছেন। যার নং ৮৪৯।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed