Main Menu

সুনামগঞ্জে উদ্বোধনের আগেই ভেঙে পড়লো সেতু!

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে নির্মাণ কাজ শেষে হওয়ার আগেই ভেঙে পড়েছে একটি সেতু। সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের ওপর নির্মিত সেতুটি সোমবার (১ মার্চ) ভোর রাতে ভেঙে পড়ে।

নিম্মমানের কাজের কারণে সেতুটি ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা যায়, গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধ্বসে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, বিকল্প সড়ক থাকায় ধ্বসের কারণে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।

নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সেতুর ৫টি গার্ডার ভেঙে যাওয়ার অভিযোগ ওঠেছে। প্রায় দুই বছর থেকে সেতুটির নির্মাণ কাজ চলছে। প্রতিদিন ৩০-৪০জন শ্রমিক ব্রিজের কাজ করে যাচ্ছেন।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, ২০১৯-২০ অর্থবছরে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ৫৩ কোটি টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্স।

সওজ জানায়, সোমবার ভোরে অন্যস্থানে তৈরি করা গার্ডার সেতুর পাটাতনের উপর বাসানের কাজ শুরু করে কর্তৃপক্ষ। এসময় চারটি হাইড্রোলিক জ্যাকের একটি বিকল হয়ে গেলে সেতুটি ধ্বসে গিয়ে মাটিতে বসে যায়।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, গার্ডার ধ্বসের ফলে সেতুর মূল কাটামোর কোনরূপ ক্ষতি হয়নি। ধ্বসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদার তার নিজ খরচে অপসারণ করে নতুন করে গার্ডার বসিয়ে দিবেন।

Share





Related News

Comments are Closed