কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ১০দিনের ব্যবধানে ফের তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ভাটেরা স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যূত হয়ে পড়ে। এ ঘটনায় সিলেটের সাথে ঢাকা-চট্টগামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, দুপুরে চট্রগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন ভাটেরা এলাকা অতিক্রমকালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এরপর কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। এঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ হতে দু থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাত ১২টায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝামাঝি গুতিগাঁও এলাকায় লাইনচ্যুত হয় তেলবাহি ট্রেনের ৭টি বগি। এতে প্রায় ২৭ ঘন্টা বন্ধ ছিলো সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ।
১০ দিনের মাথায় আবারও কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগির ৪ টি চাকা লাইনচ্যূত হয়।
Related News
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More
কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ওRead More



Comments are Closed