Main Menu

সিলেটে ৪র্থ দিনে টিকা নিলেন ২৯৩২ জন নারী-পুরুষ

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে আজ ৪র্থ দিনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ২ হাজার ৯৩২ জন নারী-পুরুষ। বুধবার (১০ ফেব্রুয়ারি) দিনভর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে টিকা নেন তারা।

জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ২ হাজার ৬৫১ জন। এর মধ্যে আছেন পুরুষ ১ হাজার ৬৬৩ জন আর নারী ৯৮৮ জন। অন্যদিকে সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে টিকা নেন ২৮১ জন। তাদের মধ্যে পুরুষ ১৯৫ জন এবং নারী ৮৬ জন।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed