রোববার থেকে সিলেটে শুরু টিকাদান কার্যক্রম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। টিকা নিতে ইতোমধ্যে সাড়ে ৩৬ হাজারের বেশি মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। কার্যক্রমের প্রথম দিনেই সিলেটে কয়েকজন জনপ্রতিনিধি ও করোনাকালের সম্মুখসারির যোদ্ধা টিকা নেবেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জানান, আজ (শনিবার) বেলা আড়াইটা পর্যন্ত টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন সিলেট বিভাগের ৩৬ হাজার ৫ শত ১২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৮ হাজার ৮৯ জন, সুনামগঞ্জের ৮ হাজার, হবিগঞ্জের ৬ হাজার ২২ জন ও মৌলভীবাজারের ৪ হাজার ৪ শত ১ জন।
সিলেটে করোনা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে। সকাল ১০ টায় ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বুথে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে এর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জানা গেছে, সিলেটে টিকাদান কার্যক্রম সফল করতে এরই মধ্যে প্রশিক্ষণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন। এরই মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি বুথ স্থাপন করা হয়েছে। সিলেট মহানগরীতে ১৩টি সেন্টার ও ১২ উপজেলায় ২৪টি সেন্টারে প্রয়োগ করা হবে করোনা ভ্যাকসিন।
এছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থাপন করা হয়েছে ৪টি টিকাদান বুথ।
প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্য কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক থাকবেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed