সিলেটে একই রাতে ৫ দোকান ও মসজিদে চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়া নোয়াবাড়ি এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে একই সাথে ৫টি দোকান ও মসজিদের দানবাক্স চুরি হয়েছে।
চুরি হওয়া দোকানগুলো হচ্ছে সোহা ভেরাইটিজ স্টোর, মা-বাবা এন্টারপ্রাইজ, বণিক স্বর্ণ শিল্পালয়, মাহমুদা ভেরাইটিজ স্টোর ও একটি সবজির দোকান। একই সাথে এলাকার হাজি ইজ্জত উল্লাহ জামে মসজিদের দুটি দানবাক্সও চুরি হয়।
চোরেরা দোকান গুলো থেকে নগদ টাকা, সিগারেট, কসমেটিক্স সামগ্রী, মোবাইল রিচার্জ কার্ডসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় দোকানগুলো ও মসজিদে চুরির ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে বাইরে বেরিয়ে এসে চোরদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় চুরির সাথে জড়িত কাউকে চিনতে পারেননি স্থানীয়রা।
এসএমপির জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এলাকার কেউ থানায় কোন অভিযোগ করেনি।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed