Main Menu

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালাবাদ থানাধীন জাংগাইল এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক আব্দুল খালেক জালালাবাদ থানার মোগলগাও ইউপির খিত্তারগাও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানিয়েছেন সিলেটের জাংগাইল এলাকায় মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে চালক আব্দুল মালেক নিহত হন। এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে আহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত গাড়ি গুলোকে জালালাবাদ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed