সুন্দরী যমজ বোনকে বিয়ে করলো যমজ ভাই
বিচিত্র ডেস্ক: এ ব্যতিক্রমী বিয়ে দেখলো বরিশাল নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দারা। যেখানে যমজ বোনকে বউ করে ঘরে তুলেছেন যমজ ভাই।
সোমবার (১ ফেব্রয়ারী) রাত ১১টার দিকে নগরীর নাজির মহল্লা এলাকায় এ ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান হয়।
দুই যমজ নববধূর নাম- সোনালী কর্মকার সোনা ও রুপালি কর্মকার রূপা। তারা নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের মেয়ে।
অপরদিকে যমজ দুই বর হলেন- পিরোজপুরের স্বরূপকাঠি থানা এলাকার ইন্দেরহাট এলাকার স্বর্গীয় নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকার ও কাজল কর্মকার।
বিয়ের অনুষ্ঠানে আসা আমন্ত্রিতদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতে ছিল বিয়ের দিনক্ষণ, যা সুষ্ঠুভাবে এবং নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পন্ন হয়।
যমজ ভাইয়ের সঙ্গে সুন্দরী যমজ বোনের বিয়ে দেখতে এলাকাবাসী হুমড়ি খেয়ে পড়ে। অনেকেই বিনা দাওয়াতেও আসেন যমজ পাত্র-পাত্রীকে একনজর দেখার জন্য।
দুই পরিবারের স্বজনরা, দুই নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
গেল বছরের ফেব্রুয়ারিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের শালিয়াকান্দা গ্রামে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে দেখা গিয়েছিল।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed