সিলেট সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে অনুপ্রবেশের অভিযোগে মেওলা শুল্ক বন্দর এলাকায় আটক ১৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্ক বন্দর দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, অবৈধপথে ভারতে গিয়ে সেখানকার বিএসএফের হাতে আটক হয় এই ১৯ বাংলাদেশি। ভারতীয় বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ করা ১৯ বাংলাদেশী নাগরিক বিজিবি’র উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়। বাংলাদেশে প্রবেশের পূর্বে শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিকেল অফিসার তাদেরস্বাস্থ্য পরীক্ষা করেণ।
করোনার কোনো উপসর্গ না পাওয়ায় এবং করোনা টেস্ট এর নেগেটিভ রেজাল্ট থাকায় তাদেরকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে তাদের আত্নীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed