Main Menu

নাঈম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম বিআইডিসি এলাকায় ছুরিকাঘাতে নাঈম আহমদ (২২) হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) শহরতলীর মেজরটিলাস্থ ইসলামপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট মুরব্বি সুরুজ আলীর সভাপতিত্বে ও নাজমুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আফজাল চৌধুরী, রাজু আহমদ, মনজুরুল ইসলাম, কাইয়ুম ইসলাম, এলাকার মুরব্বি হায়দার মিয়া, মোক্তিযোদ্ধার সন্তান মামুন আহমদ, জসিম মিয়া, মো. জুয়েল, নিহত নাঈমের মা জাহানার বেগম। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed