তিন দফা দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করে পরীক্ষা গ্রহণ, হলের ফি ও পরিবহন ফি মওকুফসহ তিন দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়ন সংসদ। সোমবার দুপুর ১টায় তারা গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপিটি ভিসির কাছে জমা দেয়।
জানা গেছে, গত ১৩ই জানুয়ারী থেকে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ডায়না চত্বর ও ক্যাম্পাস পাশ্ববর্তী মেসগুলোতে গিয়ে এ গণস্বাক্ষর সংগ্রহ করে। সোমবার দুপুর ১টায় ইবি ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক জি.কে. সাদিকের নেতৃত্বে শিক্ষার্থীদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপিটি ভিসির কাছে জমা দেওয়া হয়। এসময় ইবি ছাত্র ইউনিয়ন সংসদের সাংগাঠনিক সম্পাদক ইমানুল সোহান ও সদস্য সাকিব উপস্থিত ছিলেন।
তিন দফা দাবিসমূহ হচ্ছে- স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করে পরীক্ষা গ্রহণ করা, করোনাকালে আবাসিক হল ফি, পরিবহন ফি ও অন্যান্য ফি মওকুফ করা এবয় বিভিন্ন কাগজপত্র উত্তোলনে প্রশাসনিক জটিলতা নিরসন করা।
এ বিষয়ে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জিকে সাদিক বলেন, ‘তিন দফা দাবিতে আমরা সমাবেশ করেছি। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে তারা সাড়াও দেয়নি। তারই অংশ হিসেবে আমরা শিক্ষার্থীর কাছে গণস্বাক্ষর নিয়ে আজ তা ভিসির কাছে জমা দিয়েছি। আশা রাখছি দাবিসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রæত মেনে নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন করবে।’
স্মারকলিপি গ্রহণকালে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, “হল খোলার ব্যাপারে তাদের দাবি যৌক্তিক। তবে ইউজিসি কিংবা শিক্ষামন্ত্রনালয় থেকে কোন অনুমুতি না আসায় আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছিনা।”
এছাড়াও ফি মওকুফের বিষয়ে তিনি বলেন, ‘একবছর ক্যাম্পাসে না থেকে তারা হল ও পরবিহন ফি কেন দিবে? এ ব্যাপারে আমিও একমত। তবে আমরা শিক্ষার্থীদের থেকে যে টাকা নেই তা বাজেটে রিফ্লেকটিভ হয়। তখন আয় রেখে বাকি টাকা সরকার দেয়। এটি আমাদের একটি সম্মিলিত সিদ্ধান্ত।’
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি একই দাবিতে ছাত্র সমাবেশ করে ইবি ছাত্র ইউনিয়ন সংসদ। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে সংসদের নেতারা।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed