সিলেটে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রাথমিক শিক্ষকদের ৫০ শতাংশ কার্যকর চাকরিকালের ভিত্তিতে টাইমস্কেল, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখা।
রোববার (২৪ জানুয়ারি) সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা শাখার প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সহ সভাপতি মো. জহির উদ্দিন চৌধুরী, মো. গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক মো, শুয়াইব হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুর রব ও সাংগঠনিক সম্পাদকসহ জেলার সবকটি উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন, কমিটির বিভাগীয় সভাপতি মো. হেলাল উদ্দিন ও বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান।
এসময় তারা ৫০ শতাংশ কার্যকর চাকরিকালের ভিত্তিতে শিক্ষকদের টাইমস্কেল, পিআরএল, জ্যেষ্ঠতা ও পদোন্নতি সুযোগসহ অন্যান্য আর্থিক সুবিধাদি বহাল রাখা, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়া শিক্ষকদেরকে সরকারি গেজেটভুক্ত করার দাবি জানান।
মানববন্ধনের শুরুতে কোরআন তালাওয়াত করেন সদর উপজেলার শিক্ষক মো. হেলাল উদ্দিন ও গীতা পাঠ করেন অজন্তা গুপ্তা দাস।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed