বিশ্বনাথে চার জুয়াড়ি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : জুয়া খেলার উপকরণসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ১২টায় উপজেলার রামপাশা ইউনিয়নের ফাটাবিল হাওরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মনোহরপুর গ্রামের মৃত ছবর আলীর ছেলে গবীর উল্লাহ (৬৫), উপজেলার নতুনবাজারের আরশ আলীর ছেলে শাহজাহান আহমদ (৫০), পালেরচক গ্রামের রাশিদ আলীর ছেলে রহিম আলী (৫৫) ও বিলপাড় গ্রামের মৃত ইস্কান্দার আলীর ছেলে আশক আলী (৫০)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ, নগদ ৩ হাজার ৫৯০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
অভিযানকালে তাদের অন্য সহযোগী খাজান্সির নোয়াগাও গ্রামের আঙ্গুর মিয়া (৫০), রগুপুর গ্রামের হান্নান (৫০) ও বিলপাড় গ্রামের চিটাগাঙ্গী (৩৫)-সহ অজ্ঞাত আরো ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই দেবাশীষ শর্ম্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এই ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed