Main Menu

সিলেটে হোটেল সোনালী থেকে ১২ নারী-পুরুষ আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভয়াবহ আকার ধারণ করেছে অবাধ যৌনতা। একেকটি আবাসিক হোটেল যেন পরিণত হয়েছে মিনি পতিতালয়ে। এবার নগরীর একটি আবাসিক হোটেল থেকে অসমাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ১২ নারী-পুরুষকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, পোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের লালদিঘীরপাড়স্থ হোটেল সোনালীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৬ নারী ও ৬ পুরুষকে আটক করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী (পিপিএম-বার)। অভিযানকালে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ, ওসি (তদন্ত) মোহাম্মাদ ইয়াছিন এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান।

আটককৃতরা অসামাজিক কাজে লিপ্ত ছিলেন বলে জানায় পুলিশ। আটক ১২ নারী-পুরুষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed