সিলেটে আরও ১৯ জনের করোনা শনাক্ত, সুস্থ ২৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ৬ জন রয়েছেন। এদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় নতুন করে ২ জন, হবিগঞ্জে ১ জন ও মোলভীবাজারে ১জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
একইদিনে সিলেট বিভাগে আরও ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ১৯ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকি ২ জন সুনামগঞ্জ ও ২ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৮০১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৩৮২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩০ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৩ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৮৬২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭২ জন।
Related News
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতবাড়িRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed