সাংবাদিক বালু হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন পলাতক ও চারজন কারাগারে রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড় এলাকায় দৈনিক জন্মভূমি পত্রিকা অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণে নিহত হন পত্রিকাটির সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবীর বালু। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দু’টি মামলা করা হয়।
হত্যা মামলায় ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি ৭ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার ৫ আসামির সবাইকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed