সিলেট প্রধান ডাকঘরে হচ্ছে অত্যাধুনিক ‘চিলার রুম’
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরে কৃষিপণ্য বা কাঁচামাল সুরক্ষায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক চিলার রুম (ঠান্ডা সংগ্রহস্থল কক্ষ)। এতে সিলেট থেকে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে পাঠাতে যাওয়া কাঁচামাল বা কৃষিপণ্য কয়েকদিন থাকলেও নষ্ট হবে না।
দেশের বিভাগ ও জেলার প্রধান ডাকঘরগুলোতে নির্মিত হচ্ছে চিলার রুম। এই প্রকল্পের আওতায় সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরেও চিলার রুম স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই ঠান্ডা সংগ্রহস্থল কক্ষের কার্যক্রম পুরোপুরিভাবে চালু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অপরদিকে শনিবার (১৬ জানুয়ারি) সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের মহাপরিচালক- সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কৃতিসন্তান মো. সিরাজ উদ্দিন বলেছেন- ডাক বিভাগকে সম্পুর্ণরূপে ডিজিটাল করতে সকল ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে। কৃষিপণ্য বা কাঁচামাল যাতে নষ্ট না হয় সেজন্য সিলেটসহ প্রতিটি প্রধান ডাকঘরে চিলার রুম তৈরি করা হচ্ছে। চিলার রুমে প্রয়োজনমতো ২ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাছ-গোশত ও সবজিসহ কৃষিপণ্য এবং কাঁচামাল ফ্রিজিং করা হবে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, অভ্যন্তরীণ চিঠি ও পার্সেল যেন সহজে গ্রাহক ট্র্যাক-ট্রেসিং করতে পারে সে জন্য মেইল মনিটরিং সফটওয়্যার তৈরি করা হয়েছে। ভবিষ্যতে কৃষকের পণ্য ডাক বিভাগ সরাসরি ক্রেতার নিকট পৌঁছে দিবে এবং পোস্ট অফিস উদ্যোক্তাদের মাধ্যমে ই-কমার্স পণ্য আদান-প্রদান করা হবে।
সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের পোস্ট অফিস সুপার মলয় কান্তি সরকার সংবাদ মাধ্যমকে জানান, পুরাতন ভবনের পেছনদিকে নির্মাণাধীন একটি বড় কক্ষকে ‘চিলার রুম’ করা হবে। এ লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। চলতি অর্থবছরেই ‘চিলার রুম’র কার্যক্রম পুরোপুরি শুরু হবে।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed