Main Menu

কিশোরীকে অপহরণ করে ৯ জন মিলে ধর্ষণ

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে ১৩ বছরের এক কিশোরীকে দুইবার অপহরণ করে নয়জন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ জানানোর পর এরই মধ্যে সাতজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের উমরিয়া জেলায়।

Manual5 Ad Code

পুলিশের বরাত দিয়ে দ্য ওয়াল এক প্রতিবেদনে জানায়, গত ৪ জানুয়ারি ১৩ বছরের ওই কিশোরীকে অপহরণ করে এক যুবক। সে ওই কিশোরীর পরিচিত ছিল। তারপর পরিচিত ওই যুবক ও তার আরও ছয় বন্ধু মিলে দুইদিন ধরে তাকে একাধিকবার ধর্ষণ করে। এরপর কাউকে কিছু বললে হত্যা করা হবে- এমন হুমকি দিয়ে ৬ জানুয়ারি তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার এখানেই শেষ নয়! এর পাঁচ দিনের মাথায় ১১ জানুয়ারি তাকে আবার অপহরণ করা হয়।

এর আগে যে সাতজন ওই কিশোরীকে ধর্ষণ করেছিল, তাদের মধ্যে তিনজন এবার ওই কিশোরীকে অপহরণ করে। তারপর তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তিনজন মিলে ধর্ষণ করে। বাড়ি ফেরার পথে দুইজন ট্রাক ড্রাইভারও ওই কিশোরীকে ধর্ষণ করে বলে ওই কিশোরী জানায়।

Manual4 Ad Code

ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ জানুয়ারী শুক্রবার থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। যে সাতজন তাকে প্রথমে ধর্ষণ করেছিল, তাদের গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। দুই ট্রাক ড্রাইভারের খোঁজ চলছে। আশপাশের থানায় খবর দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code