সুনামগঞ্জে দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন নাদের বখত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত। প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী নৌকা প্রতীকের এই প্রর্থীর সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। এনিয়ে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র হলেন নাদের।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে পৌরসভার ২৩ টি কেন্দ্রে ২৯ হাজার ৮৬৮ ভোটের মধ্যে নাদের বখত পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মোরশেদ আলম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৮৫ ভোট। আর হাত পাখা প্রতীকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. রহমত উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩১৪ ভোট।
শনিবার দিনভর অনুষ্ঠিত নির্বাচনে মোট ৬৫ শতাংশ ভোট প্রয়োগ হয়। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed