যুক্তরাজ্যে করোনায় সুনামগঞ্জের দুই ভাইয়ের মৃত্যু!
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের আপন দুই ভাই। মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে করোনায় তাঁদের মৃত্যু হয়।
তাঁদের একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবু লেইস মিয়া (৬৫) ও অন্যজন যুক্তরাজ্যের কমিউনিটি নেতা আকদ্দুস আলী (৬৩)।
স্বজনেরা জানান, লন্ডন শহরে বসবাসকারী আবু লেইস মিয়া ১৫ জানুয়ারী শুক্রবার সকালে করোনায় মারা যান। এরপর সন্ধ্যায় ছোট ভাই আকদ্দুস আলীও করোনায় মারা যান।
এ দুই ভাইয়ের স্বজন জগন্নাথপুরের মীরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মাহবুব হোসেন বলেন, তাঁরা দুই ভাই যুক্তরাজ্য ও বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় পরিচিত ছিলেন। ১০ ঘণ্টার ব্যবধানে তাঁদের মৃত্যু হওয়ায় আত্মীয়স্বজন, পরিবার-পরিবজন সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক বলেন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁদের ভূমিকা উল্লেখযোগ্য থাকায় তাঁদের মৃত্যুতে সবাই শোকাহত।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed