সিলেটে অসামাজিকতার দায়ে ৫ নারীসহ আটক ১৪
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ তিতাস আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত ৯ পুরুষ, ৫ মহিলাসহ ১৪ জনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএম’র নেতৃত্বে এসআই নূরে আলম সিদ্দিক, এএসআই বুরহান উদ্দিন, এএসআই পিপলু সেন, এটিএসআই শামীম, কনস্টেবল শিবানী দাসসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। তিনি জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed