Main Menu

বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরীর পিতার ইন্তেকাল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতা নগরীর বালুচর নিবাসী (অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা) মাহমুদুর রব চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বুধবার (১৩ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বালুচরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান। তার পৈতৃক নিবাস কানাইঘাট উপজেলার তালবাড়ী গ্রামে।

মরহুমের জানাযা আজ বৃহস্পতিবার বাদ জোহর উত্তর বালুচরস্থ আল ইসলাহ বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল এর পিতা মাহমুদুর রব চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual4 Ad Code

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মাহমুদুর রব চৌধুরী’র মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন, ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে মরহুম মাহমুদুর রব চৌধুরীকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

Manual5 Ad Code

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual8 Ad Code

সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতা মাহমুদুর রব চৌধুরী (৯২)-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির আহŸায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক বলেন, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুম মাহমুদুর রব চৌধুরী একজন সৎ, পরহেজগার ও পরোপকারী ব্যক্তি ছিলেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code