গুলশানে আমিরাতের ভিসা সেন্টারে বিস্ফোরণ, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে পৌঁছায়। পাঠানো হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটও।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ শিকদার গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এসির বিস্ফোরণ থেকে হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed