তালতলীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ১৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ রবিবার ধর্ষক দুই সন্তানের জনক জামাল হোসেন (৩৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী পাশের এক বাড়িতে থাকেন। জীবিকার তাগিদে তার মা-বাবা দূরে থাকে। বাড়িতে একা থাকার সুযোগ বুঝে জামাল হোসেন গত শুক্রবার জোরপূর্বক ধর্ষণ করে কিশোরীকে। ঔ কিশোরী বিষয়টি পর দিন সকালে তার দাদির কাছে বলেন। পরিবার ইজ্জতের ভয়ে মামলা বা স্থানীয় কাউকে বলেনি। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে এ ঘটনায় ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫/২০২০।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, থানায় একটি ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য কিশোরীকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed