জুড়ীতে সাড়ে ৩ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী থেকে ১১৩৫পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জুড়ী উপজেলার মোকামটিলা বিওপি’র বিজিবি।
শনিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের শসানঘাট দক্ষিন কর্ণার নামক স্থান থেকে তাকে আটক করা হয়েছে। আটক নজির উদ্দিন (৩৫) সাগারনাল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের ইদ্রিস আলী ছেলে।
জানা যায়, বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) মোকামটিলা বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই যুবককে ধাওয়া করলে ১জন পালিয়ে যায় আর একজনকে আটক করতে সক্ষম হয়। পলাকত মো. খালেক (৪০) সাগারনাল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের ইদ্রিস আলী ছেলে।
আটকের পর নজির উদ্দিনের দেহ তল্লাশি করে ১১শ ৩৫পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি ভারতীয় বোরোালিন ক্রিম পাওয়া যায়। যার মূল্য ৩ লাখ ৪০ হাজার ৭শত টাকা। পরে আটককৃত ব্যক্তিকে জুড়ী থানায় সোপর্দ করা হয়।
বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ানের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো শহীদুল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed